Thursday, March 26, 2026

যাদবপুরের পড়ুয়াদের তৈরি ইলেকট্রনিক্স মাস্কের স্বত্ব যাচ্ছে আমেরিকায়

Date:

Share post:

ভাইরাস রুখতে ইলেকট্রনিক্স মাস্ক তৈরি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইনস্ট্রুমেন্টেশন বিভাগের পড়ুয়ারা উচ্চপ্রযুক্তি সম্পন্ন একটি বৈদ্যুতিন মাস্ক তৈরির উদ্যোগ নিয়েছে। কিন্তু দেশের বণিক মহলের কাছে আবেদন করলেও এই মাস্কের ব্যাপারে সাড়া মেলেনি। তাই মাস্কের স্বত্ব যাচ্ছে আমেরিকায়। বুধবার এক ওয়েবিনারে একথা জানান যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই মাস্কের তড়িৎ-চৌম্বকীয় প্রভাব ভাইরাস মেরে ফেলতে সক্ষম হবে। গবেষকদের দাবি, এই মাস্ক পরলেই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সফল হওয়া সম্ভব। উপাচার্য জানান, এই প্রযুক্তি নিয়ে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ‘স্টার্ট আপ’ তৈরি করতে চেয়েছেন। ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে  ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিছু দিনের মধ্যেই ‘মউ’ বা সমঝোতাপত্র স্বাক্ষর করা হবে।

শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে পড়ুয়াদের বেঁধে রাখতে চায় না বিশ্ববিদ্যালয়। উপরন্তু ভাবনার বিকাশ ঘটাতে চায় তারা। তারই প্রতিফলন এই মাস্ক। কিন্তু দেশের বণিকসভার কাছে আবেদন করা হলেও সাড়া মেলেনি। তাই আক্ষেপের সুর উপাচার্য সুরঞ্জন দাসের গলায়। তাঁর কথায়, ” ছাত্র-ছাত্রীদের কারিগর হিসেবে গড়তে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে। ঠিক তেমনই শিল্পপতি এবং বণিকসভারও কিছু দায়িত্ব থাকে।”

Related articles

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...

বিজেপিকে প্রশ্ন করুন, কোন সাহসে ভোট চাইছেন? ধূপগুড়ির প্রচারসভা থেকে আক্রমণ অভিষেকের

পাখির চোখ নির্বাচন (Assembly Election)। বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে একটি ধর্ষণের মামলার রায় দেয় আদালত। বৃহস্পতিবার...