Tuesday, June 16, 2026

“ভুল হয়েছে,” নতি স্বীকার প্রধান শিক্ষকের

Date:

Share post:

সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুল খোলা ভুল হয়েছে বলে স্বীকার করলেন প্রধান শিক্ষক। বুধবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হাটসরবেড়িয়া হাইস্কুলে দশম শ্রেণীর ক্লাস হয়। এই খবর সামনে আসতেই কড়া অবস্থান নেয় স্কুল শিক্ষা দফতর। প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটককে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে।

এই বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা স্কুল শিক্ষা দফতর। জেলার সহকারি ডি আই জানান, প্রধান শিক্ষককে প্রশ্ন করা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে তিনি কেন এই কাজ করলেন। একইসঙ্গে স্কুল পরিচালন সমিতির সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এদিন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক বলেন, “আমরা সাময়িকভাবে স্কুলে খুলেছিলাম। গোটা ঘটনার দায় আমি নিচ্ছি। ১-২ ঘণ্টার জন্য স্কুল খুললেও তা ভুল হয়েছে।” তাঁর আরও বক্তব্য, “ছাত্র-ছাত্রীদের শুধু অনলাইনে শেখালে হবে না। ওরা অনেক পিছিয়ে পড়ছে। বিকল্প পথ ভাবতে হবে।”

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...