Saturday, April 4, 2026

প্রাপ্ত নম্বরে খুশি না হওয়া পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে CBSE

Date:

Share post:

দ্বাদশ শ্রেণীর যে সব পড়ুয়া প্রাপ্ত নম্বরে খুশি হয়নি, CBSE তাদের আবার পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে৷ তবে এই সুযোগ শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর না হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে।
CBSE-র জানিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণীর অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের জন্য আগামী সেপ্টেম্বর মাসে কম্পার্টমেন্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে৷ এই পরীক্ষায় বসার জন্য আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শুধু অকৃতকার্য ছাত্র-ছাত্রীরাই নয়, মহামারি পরিস্থিতিতে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত তারিখে দ্বাদশ শ্রেণীর যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, ছাত্র-ছাত্রীরা চাইলে সেই সব পরীক্ষাও দিতে পারে।
মহামারি আবহে গত ২৪ মার্চ থেকে দেশজুড়ে চালু হওয়া লকডাউনের জেরে CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
দীর্ঘদিন লকডাউন চলার জন্য ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে ও সুপ্রিম কোর্টের তদারকিতে শেষ পর্যন্ত আগের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে না হওয়া পরীক্ষাগুলোর নম্বর দিয়ে দিয়ে ফলাফল ঘোষণা করা হয়। তখনই জানানো হয় যে পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীকালে ওই বিষয়গুলিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দিতে পারবে। সেইমতো যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয় তারা চাইলেও পরীক্ষায় বসার আবেদন করতে পারবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...