Wednesday, June 24, 2026

রাজ্য নয়, কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিন দেওয়ার ভার

Date:

Share post:

রাজ্য নয়, কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিনের ভার।
বিশ্ব মহামারীতে সংক্রমণ রুখতে ভারতে কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে তা নির্দিষ্ট হওয়ার পর সেই টিকা সংগ্রহ ও সরবরাহ করবে কেন্দ্রীয় সরকারই। কোনও রাজ্য সরকার আলাদা করে ভ্যাকসিন সংগ্রহ করবে না। সব অঞ্চলের মধ্যে সাম্য বজায় রেখে দেশের সর্বত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ইতিমধ্যেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করেছে রাশিয়া। তারপরই এদেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিষেধক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন’ নামে বিশেষজ্ঞ দল গঠন করে। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পালের নেতৃত্বে সেই বিশেষজ্ঞ দল বৈঠকে বসেছিল। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ বিশেষজ্ঞরা সম্ভাব্য ভ্যাকসিন এদেশে সংগ্রহ ও সরবরাহের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এরপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কোনও রাজ্যই যেন ভ্যাকসিন সংগ্রহের জন্য আলাদা পথ না নেয় তার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ভাবেই দেশের সব অঞ্চলের মধ্যে সাম্য রক্ষা করে কোল্ড চেনের মাধ্যমে দেশের সব প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। কোন ভ্যাকসিন দেশ গ্রহণ করবে তা ঠিক করবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন। স্বাস্থ্য নিরাপত্তা ও কার্যকারিতা বিবেচনা করেই উপযুক্ত ভ্যাকসিন বাছা হবে। ভ্যাকসিন সংগ্রহের জন্য কী কী ভাবে অর্থের সংস্থান হতে পারে তা নিয়েও আলোচনা করেছে কেন্দ্র।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...