Wednesday, June 24, 2026

পশ্চিম মেদিনীপুরের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তদন্ত, চক্রান্তকারী সাংসদ!

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের জেলা খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ করেছেন তাঁর দফতরেরই একটি মহিলা কর্মী, যিনি স্থায়ী পদে কর্মরত। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে শীর্ষ নেতৃত্ব ঘটনা খতিয়ে দেখা শুরু করেছে। বিশেষত অমূল্য এই ঘটনার পিছনে সাংসদ মানস ভুঁইয়ার হাত থাকার কথা ইঙ্গিত করায় বিষয়টি আরও গুরুতর আকার নিতে চলেছে।

অভিযোগ কী। ঘটনা প্রায় এক বছর ২ মাস আগের। ওই মহিলা কর্মীর দাবি, তিনি পারিবারিক একটি ঘটনা নিয়ে অমূল্যবাবুর কাছে যান। তখনই তাঁর চেম্বারে তাঁকে শ্লীলতাহানি করা হয়। দিন কয়েক আগে তিনি ডেবরা থানায় অভিযোগ জানান। আদালতে গোপন জবানবন্দিও দেন। ডেবরার এসডিপিও ঘটনার তদন্ত শুরু করেছেন।

অভিযোগের পাল্টা অমূল্য মাইতি বলেন, পুরোটা সাজানো। চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। এর পিছনে প্রতিহিংসা। প্রথমত এতদিন পরে কেন অভিযোগ? তাছাড়া যখনকার ঘটনার কথা বলা হচ্ছে, তখন অফিস চলছে। কিন্তু সে কাউকে জানাল না! অফিসের স্টাফ, নিরাপত্তারক্ষী কাউকে নয়! কেউ জানতেও পারল না! আমি দুদিন আগে মেয়েটিকে মানস ভুঁইয়ার অফিসের বাইরে দেখি। বুঝতেই পারছেন! জানিয়েছি জেলা সভাপতি অজিত মাইতিকে। জানাব শীর্ষ নেতৃত্বকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক। এই চক্রান্ত মেনে নেব না।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...