Wednesday, June 24, 2026

গেহলট সরকারকে অপদস্থ করতেই আজ রাজস্থানে অনাস্থা প্রস্তাব আনতে চায় বিজেপি

Date:

Share post:

সংখ্যার হিসাবে সরকার ফেলা যাবে না জেনেও স্রেফ কৌশলে সরকারকে অপদস্থ করতেই শুক্রবার রাজস্থান বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। গতকালই বিরোধী দলনেতা গুলাবচাঁদ কাটারিয়া জানিয়েছিলেন, অধিবেশনের প্রথম দিনেই গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, আমরা আস্থা ভোট করব এবং জয়ী হব। রাজনৈতিক মহলের ধারণা, শচিন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের ঘর ওয়াপসির পর দেরি না করে এখনই আস্থা ভোট করে নিতে চাইছেন গেহলট। কারণ তাহলে নিয়ম অনুযায়ী ছ’মাসের মধ্যে আর সরকারের বিরুদ্ধে কেউ অনাস্থা প্রস্তাব আনতে পারবে না। এই মুহূর্তে প্রয়োজনের চেয়ে যথেষ্ট বেশি সংখ্যা আছে তাঁর হাতে। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় ম্যাজিক ফিগার ১০১। পাইলট শিবিরের ১৯ জনকে বাদ রেখেই গেহলটের পক্ষে ছিল ১০২ জনের সমর্থন। এবার তার সঙ্গে পাইলট শিবিরের ভোটও যোগ হবে। বিএসপি নেত্রী মায়াবতীর হুইপ উড়িয়ে দলত্যাগী ৬ বিধায়ক জানিয়েছেন যে তাঁরা গেহলটের পাশে। এই ছজনই বিএসপির টিকিটে জিতে গত বছরের শেষে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেন। এছাড়া নির্দল বিধায়কদের ধরলে গেহলটের পক্ষে সমর্থন রয়েছে ১২৫ জনের। অন্যদিকে, বিজেপি ও সহযোগী দল মিলিয়ে সরকার বিরোধী বিধায়কের সংখ্যা ৭৫। ফলে আজ বিধানসভার অধিবেশন শুরুর পর বিজেপি যে অনাস্থা প্রস্তাব আনতে চায় তার পিছনে সরকার ফেলার কোনও অঙ্ক অন্তত কাজ করছে না। বিজেপির উদ্দেশ্য, সরকারের ভিতরের অস্থিরতার ছবিটা তুলে ধরা। গত এক মাস ধরে গেহলট ও পাইলট শিবির কীভাবে পরস্পরের বিরুদ্ধে তোপ দেগেছে, কে কার বিরুদ্ধে প্রকাশ্যে কী কী অভিযোগ এনেছে তা তুলে ধরে সরকারের ভিতরে পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ জিইয়ে রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রশাসনিক ব্যর্থতার স্বরূপ তুলে ধরা।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...