Monday, February 23, 2026

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শক্তি বাড়িয়ে ঘরে ফিরলেন দাপুটে নেত্রী

Date:

Share post:

পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। তাই করোনা আবহের মধ্যেই নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত রাজ্যের সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলি। আর এই কাজে সবচেয়ে এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। নিজেদের শক্তি বাড়াতে একের পর এক বিরোধী উইকেট ফেলছে ঘাসফুল শিবির।

ম্যাজিকটা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং। গত ২১ জুলাই তৃণমূলের ভার্চুয়াল সমাবেশ থেকে অন্য দলের নেতা-কর্মীদের তাঁর দলে যোগ দেওয়ার আহ্বান করেছিলেন তিনি। একইসঙ্গে পরিবর্তনের সৈনিক, দলের পুরোনো দিনের অবহেলিত নেতাদের সম্মানজনক জায়গায় ফিরিয়ে আনার কথা দিয়েছিলেন তিনি। এবং যাঁরা ভুল বুঝে অন্য দলে নাম লিখিয়েছিলেন, তাঁদেরকেও কাছে করে নেওয়ার বার্তা দিয়েছিলেন নেত্রী। আর তারপর থেকেই দলবদলে একের পর এক চমক দিচ্ছে তৃণমূল কংগ্রেস।

এবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন পশ্চিম মেদিনীপুরের দাপুটে নেত্রী হেমা চৌবে। তিনি বামপন্থী শরিক দল সিপিআইয়ের প্রাক্তন সংসদ নারায়ণ চৌবের পুত্রবধূ। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে পাঁশকুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেমা চৌবে লড়াইয়ে নামেন। যদিও তিনি হেরে যান সিপিআই-এর হেভিওয়েট প্রার্থী প্রয়াত গুরুদাস দাশগুপ্ত-এর কাছে। এরপর থেকে কোনও অজ্ঞাত কারণে তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেমাদেবীর। তবে তিনি সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেননি। যোগ দিয়েছিলেন কংগ্রেসে।

২০১১-সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ঐতিহাসিক বছরে তিনি তৃণমূল-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে গড়বেতা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। সেবারও হেরে গেলেও রাজনীতির ময়দান থেকে পালিয়ে যাননি হেমা চৌবে। বুক চিতিয়ে লড়াই করে গেছেন। কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগদান করার আগের মুহূর্ত পর্যন্ত তিনি পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী ছিলেন। একইসঙ্গে এআইসিসি সদস্যপদও পেয়েছিলেন তিনি।

দাপুটে নেত্রী বলে পরিচিত হেমা চৌবে ফের একবার তৃণমূলে ফিরলেন তাঁর কয়েকশো অনুগামী নিয়ে। ঘরে ফেরা অনুষ্ঠানে হেমা চৌবের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ সরকার, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং জেলা তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম নির্মল ঘোষ-দেবাশিস চৌধুরী-সহ আরও অনেকে। ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে খুশি সকলে।

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...