Tuesday, June 2, 2026

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

Date:

Share post:

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়াতে ৭২০  শ্রমিককে ১ কোটি ৪ লক্ষ টাকার সামাজিক সুরক্ষা যোজনার সহায়তা প্রদান করা হল শুক্রবার। শ্রমিকদের সচেতনতা এবং পরিষেবা প্রদানের লক্ষ্যে এদিন শ্রম দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ শিবির। এদিন কালীঘাট (Kalighat) স্কাইওয়াকের কাছে হওয়া এই শিবিরের মাধ্যমে শ্রমিকদের নাম নথিভুক্তকরণের পাশাপাশি বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা যোজনার (social guarantee scheme) উপকারিতা সম্পর্কে মানুষকে অবহিত করা হয়।

প্রায় ৬০০০ অসংগঠিত শ্রমিক (unorganised labour) এদিনের শিবিরে উপস্থিত ছিলেন। সচেতনতা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak), মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty), সাংসদ তথা পশ্চিমবঙ্গ ভবন ও নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), সাংসদ মালা রায়, বিধায়ক রত্না চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন বিভাগের মেয়র পারিষদ, বরো চেয়ারপার্সন, বিশেষ শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত-সহ কাউন্সিলর ও শ্রম দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

প্রসঙ্গত, ২০১৭ সালে অসংগঠিত শ্রমিকদের সহায়তার জন্য চালু হয় এই সামাজিক সুরক্ষা যোজনা। ২০২০ সালে তা রাজ্য শ্রম দফতরের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় পরিণত হয়। বর্তমানে বিভিন্ন পেশায় নিযুক্ত ১ কোটি ৮১ লক্ষ শ্রমিক এই প্রকল্পে নথিভুক্ত রয়েছেন। ৩৬ লক্ষেরও বেশি শ্রমিককে ২৮১৮ কোটির আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...