Friday, April 3, 2026

কীভাবে ক্যান্সারের কথা জেনেছিলেন সঞ্জয়?

Date:

Share post:

হাতে ছিল ভূজ, পৃথ্বীরাজ, শমশেরা, কেজিএফ ২ মতো ছবিগুলি। মহামারি পরিস্থিতি কাটলেই শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু কর্কট রোগ সবকিছু ওলট পালট করে দিল।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা সঞ্জয় দত্ত। কিন্তু পরীক্ষার পর দেখা যায় কোভিড ১৯ নয়, কর্কট রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। কীভাবে জানা গেল অভিনেতা ক্যান্সারে আক্রান্ত? সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে যে তাঁর ডান দিকের ফুসফুসে জল জমেছে। প্রায় ১.৫ লিটার জল বের করা হয়। সেই জল পাঠানো হয় পরীক্ষার জন্য। এরপর পিইটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান ওই স্ক্যানের রিপোর্ট এবং ফুসফুস থেকে নির্গত ফ্লুইড ক্যান্সার সেল রয়েছে। তাঁকে জানানো হয়েছে, কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হবে। কেমোথেরাপি নির্দিষ্ট সময় অন্তর তাঁকে দেওয়া হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...