Saturday, June 27, 2026

নাজিম শেখের ‘কৃষ্ণপ্রাপ্তি’, সাড়া বড়েঞায়

Date:

Share post:

কথায় আছে মন দিয়ে ডাকলে কৃষ্ণ মেলে। তবে তাঁর বাড়ির ভিত করতে গিয়ে যে মদনগোপালের মূর্তি পাওয়া যাবে, তা বোধহয় কোনদিন স্বপ্নেও কল্পনা করেননি মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা নাজিম শেখ। ঝড়ে ঘর পড়ে গিয়েছিল। সেই ঘর মজবুত করে তৈরির জন্য কাজে হাত দিয়েছিল নাজিমের পরিবার। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ভিত করতে গিয়ে অবাক কাণ্ড। মাটি খুঁড়তেই উঠে এল কৃষ্ণের মূর্তি। সেটা নিয়ে তাঁর জামাই সোজা চলে যান না নাজিমের কাছে।

আরও পড়ুন : প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে ফুড এটিএম পরিষেবা দম্পতির

মূর্তি দেখে তাজ্জব নাজিম শেখ। তাড়াতাড়ি সেটি ধুয়ে ফেলেন তিনি। তারপরে রোদ মাথায় করে যান বেশ কিছুটা দূরে দোকান থেকে গঙ্গা জল আনতে। গঙ্গা জলে স্নান করিয়ে, ধূপ জ্বালিয়ে মদনগোপালকে রাখেন বাড়ির উঠোনে। খবর দেন থানায়। তারপর পুলিশের নির্দেশে বড়েঞা থানায় গিয়ে সে মূর্তি জমা দিয়েছেন নাজিম শেখ। অধ্যাপক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এটা মদন গোপালের মূর্তি। শশাঙ্কর আমলে। আনুমানিক ৫০০-৫৫০বছরের পুরনো। বহুমূল্য এই মূর্তি পাওয়ার ঘটনা এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুন : বিজেপি কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সিপিএম সমর্থক তরুণীর

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...