Wednesday, June 24, 2026

গল্প হলেও সত্যি: ভুঁড়ির দৌলতে বাঁচলো জীবন

Date:

Share post:

আপনার শরীরে যখন মেদ জমে অথবা একটা বড় মাপের ভুঁড়ি হয়, তখন হয়তো শারীরিক গঠনের জন্য অনেকেই বিদ্রুপ করে। কারণ, ছিপছিপে-মেদহীন শরীরের বাহ্যিক গঠন দৃষ্টিনন্দন হয়। তাই স্বাস্থ্য সচেতন বা রূপ সচেতন মানুষ জনেরা সকলে সুন্দর ভুঁড়িহীন-ছিপছিপে চেহারার স্বপ্ন দেখেন!

চিনের এই ব্যক্তিও হয়তো আজকের আগে পর্যন্ত তেমনই স্বপ্ন দেখতেন। কিন্তু এখন থেকে আর কোনওদিনই ছিপছিপে-মেদহীন-ভুঁড়িবিহীন শরীর তিনি চাইবেন না। আর তাঁর ঘটনা জানার পর আরও অনেকে সেই পথেই হাঁটবেন।
ভুঁড়ি নিয়ে তিনি গর্ব করতে পারবেন আজীবন। পেটে অতিরিক্ত মেদ জমে যাওয়ার ফলে অনেকেই কসরত করে সেই মেদবহুল পেট কমানোর চেষ্টা করেন। কিন্তু তিনি চাইবেন, থাকুক থলথলে পেট, বেঁচে থাকুক মেদ। কারণ, এই ভুঁড়িই যে তাঁর প্রাণ রক্ষা করেছে।

আরও পড়ুন : ওয়েবসাইট থেকে উধাও সীমান্তে চিনের সেনা অনুপ্রবেশের তথ্য! রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

ভাবছেন তো আজগুবি? আপনার মনে হতেই পারে ভুঁড়ি আবার কী করে মানুষের প্রাণ বাঁচাবে? কিন্তু এটা গল্প মনে হলেও সত্যি। চিনের হেনান প্রদেশের বাসিন্দা বছর ২৮-এর লিউ। পরিবারের সঙ্গেই থাকেন। জলের জন্য তাঁর বাড়িতে একটা কুয়ো আছে। ঢাকনা দেওয়াই। কিন্তু সেদিন, কুয়োর ওপর লিউ দাঁড়াতেই দুম করে ভেঙে গেল ঢাকনা। তলিয়েই যাচ্ছিলেন লিউ। কিন্তু মোক্ষম সেই মুহূর্তে ত্রাতার ভূমিকায় দেখা গেল তাঁর ভুঁড়িকে। কুয়োর মুখের পরিধির চেয়েও যে লিউয়ের ভুঁড়ির মাপ বেশি। ফলে, ভুঁড়ির দৌলতে কুয়োর মুখে একেবারে খাপে খাপে আটকে গেলেন তিনি। আর তাতেই শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেন লিউ। ঝুলে রইলেন অর্ধেকটা কুয়োর ভিতরে আর অর্ধেকটা বাইরে হয়ে। পরে অবশ্য পুলিশ-দমকল কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। আর ভুঁড়ির জন্য এ যাত্রায় বাঁচল তাঁর জীবন!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...