Saturday, April 4, 2026

শুধুমাত্র নেওয়া হোক টিউশন ফি, মুখ্যমন্ত্রীর কাছে আজ দাবিপত্র অভিভাবকদের

Date:

Share post:

শুধুমাত্র নেওয়া হোক টিউশন ফি। এই দাবি নিয়ে শুক্রবার ফের বিক্ষোভে নামছেন বেসরকারি স্কুলের অভিভাবকদের একাংশ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে দাবিপত্র দেবেন তাঁরা।

এদিকে বকেয়া স্কুল ফি মেটানোর সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৫ অগাস্টের মধ্যে বকেয়া স্কুল ফি’র ৮০ শতাংশ মেটাতে বলেছে আদালত। এই বিষয়ে দ্য গার্জিয়ান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘শিক্ষাসচিব মণীশ জৈন গত ২০ জুলাই একটি বিজ্ঞপ্তি দেন। যেখানে বলা হয়েছিল বেসরকারি স্কুলগুলি ফি বাড়াতে পারবে না। লকডাউনের জন্য স্কুল বন্ধ। তাই নেওয়া উচিত নয় বাসভাড়া, লাইব্রেরি ফি বলেও জানান তিনি। বাস্তবে সেটা কার্যকর হয়নি। আমরা সেটাই কার্যকর করার দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে এইসব বিষয় তুলে ধরব।”

বেসরকারি স্কুলের একাংশ জানাচ্ছে, শুধুমাত্র টিউশন ফি নিলে স্কুল পরিচালনা করতে অসুবিধা হবে। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বেতন দিতে সমস্যায় পড়বে স্কুল। অভিভাবকদের একাংশের বক্তব্য শুধুমাত্র টিউশন ফি নিয়ে স্কুল চালানো সম্ভব। তাঁদের কথায়, ” আমরা কখনই বলিনি যে স্কুল ফি দেব না। কিন্তু স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা অনেক পরিষেবায়। টিউশন ফি ছাড়াও লাইব্রেরি ফি, ল্যাবরেটরি ফি নেওয়া হচ্ছে। কোনও স্কুল আবার সংশ্লিষ্ট ফি টিউশন ফি’র মধ্যে নিয়ে এসেছে।”

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...