Thursday, June 25, 2026

ইজরায়েল-ইউএই-র মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি: টুইটে জানালেন ট্রাম্প

Date:

Share post:

নির্বাচনের আগে ঘরে-বাইরে বেশ চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আর্থিক মন্দা। তার উপর করোনা সামলানো নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে ভোটের হাওয়া নিজের দিকে টানতে সবরকম চেষ্টাই করে যাচ্ছেন তিনি। নিজের মুকুটে সাফল্যের পালক গুঁজতে এবার পশ্চিম এশিয়ার দুই দেশ ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’-তেও আমেরিকার ভূমিকার উল্লেখ করেন ট্রাম্প। টুইট করে তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির ফলে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে।

টুইটারে ট্রাম্প লেখেন, “আজ বিরাট সাফল্য! আমাদের দুই দারুণ বন্ধু ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে”।
প্রেসিডেন্ট নির্বাচনের মুখে ট্রাম্পের এই কূটনৈতিক স্তরের সাফল্য জো বিডেন শিবিরকে চমক দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...