Saturday, June 13, 2026

ভাইয়া যন্ত্রণায় কাতরালেও উদ্দাম পার্টিতে ব্যস্ত থাকতেন রিয়া, চাঞ্চল্যকর বয়ান সুশান্তের প্রাক্তন চালকের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত্র মৃত্যু তদন্তে নয়া মোড়। অ্যাম্বুল্যান্স চালকের পর এ বার সুশান্তের প্রাক্তন গাড়ি চালকের চাঞ্চল্যকর বয়ান। ওই প্রাক্তন গাড়ি চালকের নাম ধীরেন। তিনি বলেছেন, “এক বার দেখেছি সুশান্ত বেশ অসুস্থ। যন্ত্রণায় কাতরাচ্ছেন, অথচ রিয়া ম্যাডাম পাশের ঘরে পার্টি করছেন।”
গাড়ির চালক হওয়ার সুবাদে
কাছ থেকে দুজনকেই দেখার সুযোগ পেয়েছেন । তিনি জানান, সুকৌশলে নিজের মতামত সুশান্তের ওপর চাপিয়ে দিতেন রিয়া। এমনকি রিয়া নিজের ইচ্ছা মতো কর্মী নিয়োগ করতেন এবং সুশান্তের অফিসে কর্মরতদের ছাঁটাই করতেন। সুশান্ত কোনও কর্মীকে নিয়োগ করলে, অচিরেই তিনি রিয়ার চক্ষুশূল হয়ে উঠতেন । সুশান্তের মতামতের কোনও গুরুত্বই ছিল না রিয়ার কাছে । এই বিষয়ে মাঝে মধ্যেই তাদের ঝগড়া পর্যন্ত হতো। ওই চালকের দাবি, সুশান্তকে সব সময় তাঁর পরিবারের থেকে দূরে রাখার চেষ্টা করতেন রিয়া। সুশান্তের টাকাপয়সাও নিজের ইচ্ছা অনুযায়ী খরচ করতেন রিয়া। উদাহরণ হিসেবে একটি পার্টির কথা উল্লেখ করেছেন তিনি।
এক বার নাকি রেগে গিয়ে পার্টি থেকে মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন সুশান্ত।ঝগড়ার জন্যই পার্টি থেকে অভিনেতা চলে গিয়েছিলেনবলে দাবি করেছেন ওই প্রাক্তন চালক।

Related articles

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...