Monday, April 6, 2026

বিজেপি কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সিপিএম সমর্থক তরুণীর

Date:

Share post:

রাজনৈতিক তরজা চলছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ফেসবুক পেরিয়ে সেই লড়াই পৌঁছল থানায়। যৌন হেনস্থার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ জানান টিটাগড়ের বাসিন্দা সিপিএম সমর্থক তরুণী মৌসুমী সরকার।

অভিযুক্ত মঙ্গল তন্তুবায় পুরুলিয়ার বাসিন্দা। মৌসুমীর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন মঙ্গল। এর প্রতিবাদ করলে যৌন হেনস্থার হুমকি দেওয়া হয়। এমনকী তরুণীর প্রোফাইল থেকে ছবি ডাউনলোড করে অশ্লীল মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

অভিযোগকারিণী বলেন, “হুমকিতে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু এর বিরুদ্ধে কথা বলা প্রয়োজন ছিল। পুলিশকে সব জানিয়েছি।” এ বিষয়ে টিটাগড় থানার পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ নেওয়া হয়েছে। সব তথ্য বারাকপুর কমিশনারেটের সাইবার সেলে পাঠানো হয়েছে। ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...