Saturday, April 4, 2026

তৃণমূলের স্যোশাল নেটওয়ার্কিং কর্মসূচি, “স্বাধীনতার মাস স্বাধীন আকাশ”

Date:

Share post:

টার্গেট, দেড় কোটি মহিলা ভোটার৷ আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের সপ্তাহব্যাপী বিশেষ স্যোশাল মিডিয়া নেটওয়ার্কিং কর্মসূচি৷ এই কর্মসূচির নাম, “স্বাধীনতার মাস স্বাধীন আকাশ”৷ আগামী ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে যুক্ত হচ্ছেন ৭০ হাজার মহিলা তৃণমূল কর্মী৷

কেমন হবে এই স্যোশাল মিডিয়া নেটওয়ার্কিং কর্মসূচি?

আপাতত ঠিক হয়েছে, রাজ্যে মোট বুথের সংখ্যা ৭০ হাজার। এই ৭০ হাজার বুথে একজন করে মহিলা তৃণমূল কর্মী তাঁর বুথের কুড়ি জন মহিলার কাছে হোয়াটস অ্যাপ মেসেজ ফরোয়ার্ড করবেন।

কী থাকছে সেই মেসেজে?

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের উন্নয়নে কী কী পদক্ষেপ করেছেন, তার সচিত্র পরিসংখ্যান থাকবে মেসেজে । মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির জন্য একটি পিডিএফ তৈরি করেছে৷ এই পিডিএফটি হোয়াটস অ্যাপে ছড়িয়ে দেবেন ৭০ হাজার মহিলা তৃণমূল কর্মী । কন্যাশ্রী, রূপশ্রীর মতো মহিলাকেন্দ্রিক প্রকল্প ছাড়াও আরও যে সব সরকারি প্রকল্পের সুবিধা মহিলারা পেয়ে থাকেন, সে সবই তুলে ধরা হবে এই সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচিতে৷

কিন্তু দেড় কোটি মহিলাকে কেন টার্গেট করা হলো ? মহিলা তৃণমূলের পরিসংখ্যান বলছে, ২০১৪ এবং ২০১৯ এই দুই লোকসভা নির্বাচনেই রাজ্যে মহিলাদের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায়। এর ফলেই ২০১৪ সালে বিজেপির পাওয়া ১৭% ভোট ২০১৯ সালে ৪২%-এ পৌঁছে যায়৷ ২০২১-কে পাখির চোখ করে এই মহিলা ভোট ব্যাংকের ওপরই নজর দিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। এ রাজ্যে কমবেশি ৭ কোটি ভোটার আছে। এর মধ্যে ৩ কোটি ৪৩ লক্ষ’র মতো মহিলা ভোটার । এই ভোটব্যাঙ্ককে টানতেই স্যোশাল মিডিয়ায় অভিনব অভিযান শুরু করতে চলেছে তৃণমূল ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...