Monday, April 6, 2026

এক ফোনে এক লক্ষ টাকা খুইয়ে হতবাক মহিলা!

Date:

Share post:

মহামারির আবহের মধ্যেও অনলাইনে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা খুইয়ে বসলেন এক মহিলা। গিরিশ পার্কের মৌমিতা রায় তার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা খুইয়ে প্রতারণার হয়েছেন বলে জানা গিয়েছে।
আসলে করোনার সময় অধিকাংশ গ্রাহকই অনলাইনে ব্যাঙ্কের কাজ মেটাচ্ছেন। সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। ঘটনার সূত্রপাত চলতি মাসের এগারো তারিখ। একটি অচেনা নম্বর থেকে ফোন আসে গিরিশ পার্কের ওই বাসিন্দার কাছে। হাজারো ব্যস্ততার মধ্যেই ফোন ধরে হিন্দিভাষী এক ব্যাক্তি বলেন, ‘‌আপনার ফোনে KYC আপডেট করা নেই’‌।
তিনি সন্দেহপ্রকাশ করলেও বারবার তাঁকে একই কথা বলায় আপডেট করার প্রক্রিয়া শুরু করেন মৌমিতা। ফোনের অপর প্রান্ত থেকে ফোন না কেটে সেই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এরপরই মৌমিতার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে যায় প্রায় এক লক্ষ টাকা। মোবাইলে আসা ম্যাসেজ দেখে তিনি বুঝে যান প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন তিনি । প্রথমে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অভিযোগ জানান এবং পরে গিরিশ পার্ক থানায় অভিযোগ জানান মৌমিতা।
সাইবার বিশেষজ্ঞদের মত , এই ধরনের ফোন বা ম্যাসেজকে যেন কেউ গুরুত্ব না দেন। তারা স্পষ্ট জানিয়েছেন, কোন সংস্থা এইভাবে ফোন করে KYC আপডেট করার অনুরোধ জানায় না। এই প্রতারণার হাত থেকে বাঁচতে নিজেদের আরও সতর্ক থাকতে হবে।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...