Thursday, June 25, 2026

পরিস্থিতি মেনে আরামদায়ক পোশাকের দিকে ঝুঁকছেন ফ্যাশন ডিজাইনাররা

Date:

Share post:

আলো পিছলে পড়া ব়্যাম্প। তার উপর বাহারি পোশাক পরে হাঁটছেন মডেলরা। কল্পনায় সে পোশাক আমরা পরতে পারলেও, বাস্তবে পরে কতটা স্বচ্ছন্দবোধ করব, তা নিয়ে একটু সংশয় থেকেই যায়। কথায় বলে আগামী দিনের পোশাক ভাবনায় শোকেস করেন ফ্যাশন ডিজাইনাররা। তবে অতিমারি পরিস্থিতিতে এখন আর সেভাবে ফ্যাশন শো করা যাচ্ছে না। যা হচ্ছে সবই অনলাইন। আর তার সঙ্গে জুড়েছে আরেক সমস্যা লকডাউন। গৃহ বন্দি জীবন। বেশিরভাগ সময়টাই কাটছে ঘরে। ঘর থেকেই অফিসের কাজ। সুতরাং হাইফাই পোশাক আর কে পরবে বাড়িতে? তার থেকে একটি আরামদায়ক, দীর্ঘক্ষণ পড়ে থাকা যাবে আবার অনলাইন কনফারেন্স বা চ্যাটে একটু ভালো দেখাবে এমন পোশাকের চাহিদা বাড়ছে নিউ নর্মাল পরিস্থিতিতে।সিআইআই আইডব্লিউএন আয়োজিত অনলাইন আলোচনায় এই কথাই জানালেন দুই বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার কিরণ উত্তম ঘোষ এবং নীল।

কিরণ উত্তম ঘোষ জানান, এবছর মার্চ পর্যন্ত তাঁদের ব্যবসা ভালো চললেও, তারপরে থেকে চার মাস প্রায় কিছুই হয়নি। আনলক প্রক্রিয়া শুরু হওয়ায় সামান্য উন্নতি হলেও বর্ষায় আবার যে কে সেই। এক্ষেত্রে অনলাইনের উপরই তাঁদের ভরসা করতে হচ্ছে বেশি। তবে অনলাইনে বেশি দামের পোশাক কিনতে কেউই খুব একটা রাজি হন না। সেক্ষেত্রে অল্প রেঞ্জের পোশাকের ওপর জোর দিতে হচ্ছে তাঁদের।
নীল জানালেন, ব্যবসায় কোভিড 19 থাবা বসিয়েছে ঠিকই, তবে অনলাইন বিজনেস বেড়েছে অনেকটা। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা হয় কারিগরদের। ফ্যাশান ওয়ার্ল্ড অনেকটাই নির্ভর করে তাঁদের উপর। কিন্তু এই চার মাস ব্যবসা না করলেও, কারিগরদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। তার সঙ্গে জরুরি জায়গায় পরিচ্ছন্ন রাখা এবং যেখানে জিনিস তৈরি হবে সেখানে স্যানিটাইজ করা।

কিরণ জানালেন, সোশ্যাল ডিসটেন্সিং, মাস্ক পরা এইসব বিষয়ে গ্রামের কারিগরদের সচেতন করাটাও একটা সমস্যা।
নীল বলেন, “নিউ নর্মাল লাইফের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদেরও ফ্যাশনকে মডিফাই করতে হবে”। কিরণ উত্তম ঘোষ বলেন, বেশি দামের জিনিস কিনতে গেলে লোকে একটু নাড়াচাড়া করে দেখতে চায়। সেক্ষেত্রে ঘরে-বাইরে পরা যাবে, আরামদায়ক, অথচ আয়ত্তের মধ্যে দামের পোশাকই এই নিউ নর্মাল লাইফের মূল চাহিদা। সিআইআই আইডব্লিউএনের চেয়ারপার্সন সুচরিতা বসু বলেন, এখন অনলাইন মার্কেটিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। আর ফ্যাশন জগৎ সেই পথ ধরেই আগামী দিনে আবার ভালো জায়গায় পৌঁছবে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...