Saturday, April 4, 2026

‘গেট আউট ভাইরাস,’ সংক্রমণ রুখতে নতুন কার্ড!

Date:

Share post:

কার্ডের উপর লেখা ‘গেট আউট ভাইরাস’। কোনওটায় আবার লেখা ‘শাট আউট ভাইরাস’। এই কার্ড গলায় ঝুলিয়ে ঘুরছেন অনেকেই। কিন্তু কেন এই কার্ড গলায়? কী বা তার কার্যকারিতা? ভাইরাস তাড়াতেই এই কার্ড পরছেন বলে জানিয়েছেন অনেকে। আদৌ এই কাজের কোনও যুক্তি নেই বলেই মত চিকিৎসক মহলের। চূড়ান্ত অবৈজ্ঞানিক বলেও মনে করছেন চিকিৎসকরা।

কোথায় পাওয়া যাচ্ছে এই কার্ড? এতদিন পর্যন্ত মেড ইন জাপান কার্ড বাজারে পাওয়া যাচ্ছিল। এখন দেশের বাজারেই মিলছে এই ধরনের কার্ড। এমনকী কিছু ওষুধের দোকানেও পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। দোকানদাররা জানাচ্ছেন, এই কার্ডের কার্যকারিতা সম্পর্কে জানা নেই তাঁদের। তবে চাহিদা আছে কার্ডের। তাই তাঁরা বিক্রি করছেন। একজনকে দেখে আরও অনেকে কার্ড কিনছেন বলে জানিয়েছেন তাঁরা।

কী দিয়ে তৈরি এই কার্ড? দু ধরনের কার্ড আছে বলে জানাচ্ছেন এক বিক্রেতা। এক ধরণের কার্ডে ক্লোরিন ডাই অক্সাইড রয়েছে। আরেকটি কার্ড থেকে আবার কর্পূরের গন্ধ। এক মাস পর্যন্ত গন্ধ ছড়াতে পারে এমন কার্ডের দাম ১০০-১৫০ টাকা। দু’মাস পর্যন্ত চলতে পারে এমন কার্ডের দাম ২০০-২৫০ টাকা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...