Thursday, June 25, 2026

“আমরা কি সত্যিই স্বাধীন?” স্বাধীনতা দিবসে প্রশ্ন উস্কে দিলেন মিমি

Date:

Share post:

আজ আরও একটি ১৫ অগাস্ট। আরও একটি স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালিত হলো ৭৪তম স্বাধীনতা দিবস। ইংরেজ ঔপনিবেশিক অত্যাচারী শাসকের হাত থেকে দেশেরবপরাধীনতার শৃঙ্খল ভেঙে এই দিনেই স্বাধীন হয়েছিল দেশবাসী। এবার করোনা মহামারির মধ্য দিয়েই দেশবাসী উদযাপন করেছে স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কিছু প্রশ্ন আজও আমাদের মনকে নাড়িয়ে দেয়। সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি?

স্বাধীনতা দিবসের দিন ফের একবার এমনই প্রশ্ন উস্কে দিলেন টলিউডের শীর্ষ অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। অভিনেত্রী তাঁর ইন্ডিপেনডেন্স-ডে স্পেশ্যাল ভিডিও বার্তায় স্বাধীনতার প্রকৃত অর্থ খোঁজার চেষ্টা করলেন। স্বাধীনতা দিবস পালন করলেই কি স্বাধীন হওয়া যায়? স্বাধীনতা কি সত্যি আমারা পেয়েছি? মিমির ভিডিও বার্তায় এমনই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে।

করোনা মোকাবিলায় লকডাউন পর্বে করোনা-যোদ্ধাদের অনেক ক্ষেত্রে সমাজ যেভাবে ব্রাত্য করবার চেষ্টা করেছে, সমাজ যেভাবে তৃতীয় লিঙ্গের মানুষদের এখনও মন থেকে গ্রহণ করতে পারেনি কিংবা আজও বিভিন্ন পেশায় লিঙ্গবৈষম্যের নজির চোখে পড়ে-সেই সব কথাই উঠে এল মিমির এই বিশেষ ভিডিওতে।

সমাজ সচেতন অভিনেত্রীর কথায়, “আসলে আমাদের চারপাশের বিভিন্ন স্বাধীনতার সাথে সাথে আরও একরকমের স্বাধীনতা ভীষণভাবে জড়িয়ে। সেটা হল চিন্তা-ভাবনার স্বাধীনতা। আসুন না আমরা সবাই মিলে স্বাধীনতার আসল মানেটা খুঁজে বার করি।”

আসলে মিমি তুলে ধরতে চেয়েছেন, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়টি। যেখানে রুটি-কাপড়-মকানের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পাবে প্রতিটি দেশবাসী। যেখানে সমাজে সবার সমানভাবে বাঁচবার অধিকার থাকে, ভালোবাসবার অধিকার থাকে। এমন সমাজ আমরা গড়তে পারি যেখানে পথকুকুর কিংবা পশুদের খাবার দেওয়াটা আদিখ্যেতা মনে না হয়। মেয়েদের রিক্সা চালানোটা বাঁকা চোখে না দেখা হয়। তৃতীয়লিঙ্গের মানুষদের ভালোবাসার সমান মর্যাদা দেওয়া হয়।

তাই প্রাচীন ভাবনাগুলোকে মুক্তি দিয়ে এগিয়ে যেতে হবে উদার মানসিকতা নিয়ে। তাহলেই প্রকৃত স্বার্থকতা পাবে আমাদের স্বাধীনতা বা স্বাধীনতা দিবস।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...