Friday, June 26, 2026

স্বাধীনতা দিবসে গান্ধীর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

স্বাধীনতা দিবসের দিনও বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭৪ স্বাধীনতা দিবসের সকালে মেয় রোডে গান্ধী মূর্তি পদদেশে দাড়িয়ে ফের রাজ্য সরকারের সমালোচনায় মুখর রাজ্যপাল ধনকড়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তিতে মাল্যদান করে গণতন্ত্রের পাঠ শেখানোর জন্য রাজ্য সরকারকে ফের বিঁধলেন তিনি।

এদিন রাজ্যপাল বলেন, “পশ্চিম বাংলায় গণতন্ত্র সেইদিনই স্থাপিত হবে যেদিন বাংলা রাজনৈতিক হিংসা মুক্ত হবে। রাজ্যে নির্বাচন অবাধ-শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। খুনোখুনির রাজনীতি শেষ হবে”।

এখানেই শেষ নয়, রাজ্য প্রশাসনের আধিকারিকদেরও এক হাত নেন ধনকড়। সুর চড়িয়ে রাজ্যপাল বলেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে আমলাদেরও রাজনৈতিক মুক্ত হয়ে নিরপেক্ষ হতে হবে।

পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সমর্থন করে মোদি সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, দেশ সঠিক নেতৃত্বে সঠিক দিশায় অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের সকালে স্ত্রীকে নিয়ে গান্ধী মূর্তির অনুষ্ঠানে যোগ দেন ধনকড়। রাজ্য সরকারের তরফে তাঁকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। তাঁদের সামনেই বিতর্কিত মন্তব্য করেন রাজ্যপাল। স্বাধীনতা দিবসেও বিতর্কিত মন্তব্য করার জন্য সমাজের একাংশের সমালোচনার মুখেও পড়তে হয়েছে রাজ্যপালকে।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...