Friday, June 26, 2026

নোটিশ ছাড়াই ৪৮ জন পাইলটকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

ফের ৪৮ জন পাইলটকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া। স্বাধীনতা দিবসের আগের রাতেই আচমকাই এমন সিদ্ধান্তের কথা জানায় এই বিমান সংস্থা। অর্থনৈতিক কারণেই এই সিদ্ধান্ত। তবে মহামারির কারণে অর্থনৈতিক সমস্যা আরও বেড়েছে। তার জেরেই কর্মী ছাঁটাই করল এই বেসরকারি প্রতিষ্ঠান। যে ৪৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে তাঁদের মধ্যে অনেক পাইলট গতকাল পর্যন্ত ‘বন্দে ভারত’ মিশনের প্লেন উড়িয়েছেন।

১৪ অগাস্ট, শুক্রবার রাতে এয়ার ইন্ডিয়ার তরফে একটি ফরমান জারি করা হয়। তাতে ওই ৪৮ জনকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হয়। জানা গিয়েছে, এই পাইলটদের প্রত্যেকেই গতবছর পদত্যাগ করেছিলেন। পরে নিয়ম অনুযায়ী ৬ মাসের নোটিশ পিরিয়ডের মধ্যে পাইলটরা নিজেদের ইস্তফাপত্র প্রত্যাহার করে কাজে যোগ দেন তাঁরা।

শুক্রবার রাত ১০টা থেকে এই ৪৮ জন পাইলটকে তাঁদের দায়িত্ব-কর্তব্য, কাজ থেকে অব্যাহতি নিতে বলা হয়। সূত্রের খবর, এই ৪৮ জন পাইলটকে বরখাস্ত করার কথা তাঁদের আগে থেকে জানানোর প্রয়োজন বোধ করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...