Tuesday, June 23, 2026

ছুঁৎমার্গ ভেঙে প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে স্যানিটারি প্যাডের উল্লেখ

Date:

Share post:

ঋতুস্রাব এবং স্যানিটারি প্যাড নিয়ে সব ছুঁৎমার্গ ভেঙে ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বেশির ভাগ জায়গায় এখনও ঋতুস্রাব নিয়ে ট্যাবু আছে। আর তা কাটাতেই বোধহয় ৭৪ তম স্বাধীনতা দিবসের ভাষণে স্যানিটারি প্যাড নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী।

এদিনের ভাষণে দেশের মেয়েদের স্বাস্থ্য এবং সে বিষয়ে কেন্দ্রের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘মা ও বোনেদের স্বাস্থ্যের বিষয়ে এই সরকার সর্বদা সতর্ক। দেশের ৬,০০০ জনশুদ্ধি কেন্দ্রের মাধ্যমে পাঁচ কোটি মহিলা মাত্র এক টাকায় স্যানিটারি প্যাড পেয়েছেন”। অল্প বয়সী মেয়েদের অপুষ্টি দূর করার জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পরে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে দেশে মোদি জানান, এখন গর্ভবতী মহিলাদের ছুটির সঙ্গে সঙ্গে টাকাও মিলছে। আজকের দিনে মেয়েরা ফাইটার প্লেন চালাচ্ছে, সেনাবাহিনীর উচ্চপদে বসছে বসছে বলেও জানান তিনি।
লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী স্যানিটারি প্যাড নিয়ে কথা বলায় প্রশংসা দেশজুড়ে। একই সঙ্গে দেশ গঠনে মহিলাদের যোগদানের স্বীকৃতি দেওয়ায় খুশি নেটিজেনরা।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...