Saturday, June 20, 2026

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনা কোচবিহার জেলার দিনহাটা রোড সংলগ্ন অঞ্চলে। স্বাধীনতা দিবসে প্রতিবছর এলাকার তৃণমূল কর্মীরা জাতীয় পতাকা তুলে দিনটি উদযাপন করেন। অভিযোগ জাতীয় পতাকা স্তম্ভে এদিন লাগানো হয় বিজেপির দলীয় পতাকা। স্থানীয় তৃণমূল কর্মীদের আড়ালেই এই কাজ কেউ করেছে বলে অভিযোগ। ওই পতাকা পরে খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কোচবিহার জেলা যুব তৃণমূল নেতা সম্রাট মুখোপাধ্যায় বলেন, “জাতীয় পতাকার স্তম্ভে দলীয় পতাকা লাগিয়ে জাতীয় পতাকার অবমাননা করেছে বিজেপি। কে বা কারা লাগিয়েছে তার দেখা না গেলেও বিজেপির বিরুদ্ধে আমরা কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করব। জাতীয় পতাকা রাষ্ট্রের সর্বোচ্চ গর্বের, তার অবমাননা কোনও অবস্থাতেই সহ্য করা হবে না।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...