কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। সেখান থেকেই ঘোষণা করলেন কলকাতা শহরে এবার চলবে নিউ জেনারেশন মেট্রো (new generation metro)। আগামী পাঁচ বছরে ৬০টি সেরকম রেক আসতে চলেছে। কলকাতা মেট্রো (Kolkata Metro) নিয়ে কেন্দ্রের সরকারের পরিকল্পনার কথা জানালেও বিতর্কিত চিংড়িহাটা (Chingrihata) দিয়ে কবে গড়াবে মেট্রোর চাকা, তা নিয়ে কিছু জানালেন না কেন্দ্রীয় রেলমন্ত্রী (Central Railway Minister)।
Sponsored

কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশে সম্প্রতি আটকে থাকা অংশের কাজ শেষ হয়েছে। শনিবার সেই কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর ঘোষণা, কলকাতা মেট্রোর (Kolkata Metro) জন্য আগামী ৫ বছরে ৬০টি নতুন প্রজন্মের মেট্রো (new generation metro) রেক কলকাতা মেট্রোতে আনা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই পথে যে সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কলকাতা পুরনিগম, কলকাতার পুলিশ কমিশনার ও মুখ্যসচিবকে আদেশ দেওয়া হয়েছে। প্রতিটি সমস্যার সমাধান করে দ্রুত এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে সেই প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন : নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি
ফের একবার সেই মেট্রো প্রকল্প নিয়ে রাজ্যের পূর্ববর্তী সরকারকে আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের। তিনি অভিযোগ করেন, কীভাবে তৃণমূল সরকার উন্নয়নের বিপক্ষে ছিল, তার ক্লাসিক উদাহরণ। আমরা চিংড়িহাটায় অনুমতি চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। শেষ পর্যন্ত হাই কোর্টে যেতে হল। হাই কোর্ট নির্দেশ দিল চিংড়িহাটার অনুমতি দেওয়া হোক। এখানে মেট্রো হোক। হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও তৃণমূল সরকার অনুমতি দেয়নি। তার সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পরেও চিংড়িহাটায় মেট্রোর অনুমতি দেয়নি তৃণমূল সরকার।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
16h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
