Saturday, April 4, 2026

বারাকপুরে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যপালের

Date:

Share post:

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার বারাকপুরের গান্ধীঘাটে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল। মহামারি আবহে বেশ কিছু বিধিনিষেধ মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব রাজীব সিনহা, জেলাশাসক চৈতালি চক্রবর্তী প্রমুখ।

দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন রাজ্যপাল। তিনি বলেন, “রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকেই সংবিধান মেনে কাজ করতে হয়। দুজনের মধ্যে বিভেদ কাম্য নয়। ” কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও তিনি ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রাজনীতির ঊর্ধ্বে সরকারি কর্মচারীদের কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...