Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবসে বৃক্ষরোপণ পার্থর, তৃণমূল ভবনে পতাকা উত্তোলনে সুব্রত

Date:

Share post:

৭৪ তম স্বাধীনতা দিবসে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের নেতা-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করেন। সকালেই নিজের বিধানসভা এলাকা বেহালা পশ্চিমের ১৩১ নম্বর ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্থ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে আমফান বিপর্যস্ত শহরে বৃক্ষরোপণও করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে হাজির ছিলেন ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ভারপ্রাপ্ত নেত্রী রত্না চট্টোপাধ্যায়।

অন্যদিকে, তপসিয়ায় তৃণমূলের রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য। তাঁর সঙ্গে গলা মেলান অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমতির উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে সোনারপুর দক্ষিণ বিধানসভা অঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কিছু কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি প্রাথমিকস্তরের খুঁদে পড়ুয়াদের স্বাধীনতা দিবসের উপহার হিসেবে স্কুল ব্যাগ-সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সব জায়গাতেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...