Friday, April 3, 2026

বাংলার করোনা যোদ্ধাদের সম্মান, বিশেষ কভার ও ব্যাচ প্রকাশ করল ডাকবিভাগ

Date:

Share post:

বাংলার করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন বিশেষ কভার ও দুটি ব্যাচ প্রকাশ করল ডাকবিভাগ। একটি ব্যাচের নাম দেওয়া হয়েছে ‘জয় হিন্দ’ এবং আরেকটির নাম ‘সিভিল সার্ভিস’। এদিন ঐতিহাসিক জিপিও’র রোটান্ডায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকেই বাংলার কোভিড যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এই কভার ও ব্যাচ প্রকাশ করা হয়। এর আগে স্প্যানিশ ফ্লু নিয়ে স্ট্যাম্প প্রকাশ করেছিল ডাকবিভাগ। এবার করোনা অতিমারীর সময় স্পেশাল কভার এবং ব্যাচ প্রকাশ করা হল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল মারভিন আলেকজান্ডার । তিনি পতাকা উত্তোলন করেন। তারপরই করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে প্রকাশ করেন বিশেষ কভার এবং ব্যাচ। তিনি বলেন, “বাংলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মী, ডাককর্মী-সহ কোভিডের বিরুদ্ধে লড়াই করা সমস্ত ফ্রন্টলাইন ওয়ারিয়রদের সম্মানে এই ব্যাচ এবং কভার উদ্বোধন করা হল।”

এই কভারের ওপর থাকছে পিপিই পড়া ডাক্তারের ছবি, মাইকিং করা পুলিশের ছবি, পার্সেল গ্রাহকের হাতে তুলে দেওয়া ডাক কর্মীর ছবি। স্বাধীনতা দিবসের দিন ডাক বিভাগের দেওয়া এই সম্মানে খুশি বাংলার কোভিড যোদ্ধারা। চিকিৎসকরাও এই সম্মানে আনন্দিত।  করোনা ও তার বিরুদ্ধে লড়াইকেই থিম হিসেবে সামনে রেখে এই বিশেষ কভার এবং ব্যাচ প্রকাশ করল ডাকবিভাগ। ডাকবিভাগের এই পদক্ষেপকে একবাক্যে প্রশংসা করেছেন সকলে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...