Friday, April 3, 2026

২৫ মিনিটের স্বাধীনতা দিবস উদযাপনে ২৫ করোনা যোদ্ধাকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা মহামারি আবহে রেড রোডে রাজ্য সরকারের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন ছিল একেবারেই জৌলুসহীন।কোভিড সংক্রান্ত সব নিয়ম মেন ১৫ অগাস্টের পতাকা উত্তোলনের অনুষ্ঠান অনাড়ম্বরভাবেই পালিত হলো। কাটছাঁট করে সব মিলিয়ে অনুষ্ঠানের ছিল মাত্র ২৫ মিনিটের।

সকাল ১০ নাগাদ মুখ্যমন্ত্রী রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশে হাজির থেকে শহিদদের উদ্দেশে স্মৃতি তর্পণ করেন। এরপর আসেন মূলমঞ্চে। পতাকা উত্তোলনের পর
মাত্র ৪টি ট্যাবলো রেড রোড পরিক্রমা করে। একটি ট্যাবলো ছিল পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর। আরেকটি ছিল তথ্য ও সংস্কৃতি দফতরের ‘বাংলা মোদের গর্ব’ । এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাস্ক বিলি সংক্রান্ত বিষয়ে ২টি ট্যাবলো ছিল।

অনুষ্ঠানে উপস্থিত অথিতিদের মধ্যে ৫০ টি আসনের ব্যবস্থা ছিল। করোনা সতর্কতা অবলম্বনে এবার সাধারণ মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা ছিল। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্য মন্ত্রীদের মধ্যে একমাত্র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন লোকায়ুক্ত অসীম রায় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ও সুরজিৎ কর পুরকায়স্থ। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এবার স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠানে একমাত্ৰ আকর্ষণ ছিল ২৫ জন কোভিড যোদ্ধাকে সম্মান প্রদর্শন। যাঁদের হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। এই ২৫ কোভিড যোদ্ধাদের মধ্যে ছিলেন চিকিৎসক ৩ জন, নার্স ২ জন, ল্যাব টেকনিশিয়ান ১ জন, আশা কর্মী ২ জন, অ্যাম্বুল্যান্স চালক ১ জন, বিডিও ২ জন, শিক্ষক ২ জন, পুলিশ ৩ জন, হোম গার্ড ৩ জন, সিভিক ভলান্টিয়ার ১ জন, সাফাইবন্ধু ২ জন এবং কোভিডজয়ী ৩ জন।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...