ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়!

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে গেছে প্রায় আঠারো ঘণ্টা, নিখোঁজ টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার! ইতিমধ্যেই তাঁর পরিবার থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।
Sponsored

টলিউডের সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। রবিবাসরীয় বিকেলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) আকস্মিক মৃত্যু, বৃহস্পতিবার সকালে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী- বিদিপ্তা চক্রবর্তীর মায়ের প্রয়াণের খবরে এমনিতেই মন খারাপ বাংলা বিনোদন জগতের। তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই আরও এক উদ্বেগের খবর। উৎসবের (Utsav Mukherjee) পরিবার সূত্রে জানা গেছে, তিনি নিজের ফোন বাড়িতে রেখে ব্যাংকের কাজে বেরিয়েছিলেন তাঁর বাবার পুরোনো ফোন নিয়ে।স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন তিনি নাকি ব্যাঙ্কের ভেতরেই ছিলেন। কিন্তু তারপর থেকেই ফোন সুইচড অফ। মূল ধারার বড় ছবি না তৈরি করলেও 'বরুণবাবুর বন্ধু', 'ভবিষ্যতের ভূত'-এর মতো সিনেমার গল্প লিখেছেন তিনি। সৃজনশীল এই চিত্রনাট্যকর তথা পরিচালকের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চিন্তা বাড়ছে তাঁর প্রিয়জনদের। ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উৎসবের লাস্ট লোকেশন বোঝার চেষ্টা করছে পুলিশ (Police)।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
14h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
5d ago





