Friday, April 3, 2026

উপকূলে যোগাযোগের উন্নতি করে দেশের নিরাপত্তাকে মজবুত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

৭৪ তম স্বাধীনতা দিবসে দেশের উপকূলবর্তী অঞ্চলের যোগাযোগ বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অটলবিহারী বাজপায়ীর সোনালি চতুর্ভুজের পথ ধরে দেশের সমুদ্র তীরবর্তী এলাকায় চার লেনের হাইওয়ে তৈরি হবে। লালকেল্লা থেকে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর।

পাশাপাশি, তিনি জানান, দেশে সুরক্ষায় সীমান্ত ও উপকূলবর্তী অঞ্চলের লোকেদের প্রশিক্ষণ দেবে সেনা। সীমান্ত ও উপকূলবর্তী অঞ্চলের ১ লাখ বাসিন্দাকে প্রশিক্ষণ দিয়ে এনসিসি-তে অন্তর্ভুক্ত করা হবে।
যে জায়গায় সেনাবাহিনীর যে শাখা অর্থাৎ সেনা, নৌসেনা বায়ুসেনার ঘাঁটি রয়েছে, তার লাগোয়া উপকূল এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে প্রশিক্ষণ দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করে তোলা হবে বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...