Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবসেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

Date:

Share post:

গত ২১ জুলাই তৃণমূলের ভার্চুয়াল শহিদ দিবসের অনুষ্ঠান থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়ে ছিলেন, “ভুল করে যদি কেউ বিজেপিতে গিয়ে থাকেন, তাহলে তৃণমূলে ফিরে আসুন। কেউ যদি কংগ্রেস বা সিপিএমে গিয়ে থাকেন, তাঁরাও ফিরে আসুন”। আর তার পর থেকে তৃণমূল নেত্রীর সেই আহ্বান কার্যত ম্যাজিকের কাজ করছে। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে একের পর এক বিরোধী দলের নেতা-কর্মীরা শাসক শিবির তৃণমূলে যোগ দিচ্ছেন।

শনিবার স্বাধীনতা দিবসেও এ রাজ্যে গেরুয়া শিবিরের ভাঙন অব্যাহত। এদিন খাতড়ার সুপুর গ্রাম পঞ্চায়েতের ইনকোচা ২০ জন স্থানীয় বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের স্বাধীনতা দিবস পালনের মঞ্চ থেকেই পদ্ম শিবির ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল নেতা ও খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র। উপস্থিত ছিলেন খাতড়া টাউন যুব তৃণমূল সভাপতি সুব্রত দে সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি কর্মীদের পাশাপাশি বেশকিছু সিপিএম কর্মীও তৃণমূলে দলে যোগ দিয়েছেন বলে দাবি স্থানীয়। নেতৃবৃন্দের।

বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মীরা জানান, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগদান তাঁদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...