Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি, কোয়ারেন্টাইনে শতাধিক আইনজীবী!

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি। প্রধান বিচারপতি কোভিড পজিটিভ হওয়ায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য বিচারক ও আইনজীবী মিলিয়ে হাইকোর্টের শতাধিক কর্মীকে। প্রধান বিচারপতির সংক্রমণের খবর টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, তাঁর স্বাস্থ্যের ব্যাপারে আমি উদ্বিগ্ন। আশা করি প্রধান বিচারপতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এর আগে রাজস্থান হাইকোর্টের ৫ কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে প্রধান বিচারপতির অফিসের কর্মীও ছিলেন। তারপরেই বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তির নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। শনিবার হাইকোর্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন মহান্তি। সেখানে বহু বিচারক, কর্মী ও ১০০ জনের বেশি আইনজীবী ছিলেন। এই অনুষ্ঠানের পরেই ৫৯ বছরের বিচারপতির করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজস্থান হাইকোর্টে। অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্যেকের করোনা টেস্ট হবে। রবিবার রাজ্য সরকারের তরফে একটি দলকে হাইকোর্টে পাঠানো হচ্ছে। তাঁরাই প্রত্যেকের নমুনা সংগ্রহ করবেন। আপাতত সংশ্লিষ্ট সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...