Monday, April 6, 2026

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সত্তরের ওপেনার চেতন চৌহান

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন ওপেনার ক্রিকেটার চেতন চৌহান। শনিবার সকালে তাঁর কিডনি ফেইলিওর হওয়ার কথা জানা গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। তার পরই তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। দেশ হারালো সত্তরের ওপেনার চেতন চৌহানকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

এই নিয়ে উত্তরপ্রদেশের দুই মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী কমল রানি বরুণ। আজ প্রয়াত হলেন চেতন চৌহান। বছর দুয়েক আগে উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রীর ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।

একসময় ভারতীয় দলে সুনীল গাভাস্করের সঙ্গে ওপেন করতেন এই ব্যাটসম্যান। ১৯৬৯ থেকে ১৯৭৮ পর্যন্ত ভারতের হয়ে তিনি ৪০টি টেস্ট ম্যাচ সাতটি ওয়ানডে খেলেছেন। টেস্টে গাভাস্করের সঙ্গে জুটি বেঁধে তিনি উল্লেখযোগ্য সাফল্য পান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর একাধিক পদে ছিলেন চেতন। ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় একবার ম্যানেজারও হয়েছিলেন তিনি।

১৯৮১ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। টেস্ট ক্রিকেটে কখনও সেঞ্চুরি করতে পারেননি। এক ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান করেছেন। তবে, ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। সবমিলিয়ে টেস্টে দু’ হাজারের উপর রান করেছেন। সুনীল গাভাস্কারের সঙ্গে জুটিতে ১০ বার ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়েছেন চৌহান।

১৯৮১ সালে অর্জুন সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...