Saturday, April 4, 2026

ধোনির ফেয়ারওয়েল ম্যাচের জন্য উদ্যোগী হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

Date:

Share post:

বরাবরই নিজের অবসর নেওয়ার কথা সন্তর্পণে এড়িয়ে যেতেন ক্যাপ্টেন কুল।

অবশেষে স্বাধীনতা দিবসে ভক্তদের বিষন্ন করে বিশ্ব আসর থেকে বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ফলে বিশ্বকাপের সেই সেমিফাইনালের ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে থেকেছে।

ক্রিকেট থেকে মাহির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। ১৫ আগস্ট, ২০২০, কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই ক্রিকেট মাঠকে বিদায় জানিয়েছেন ধোনি৷ কোনও ফেয়ারওয়েল ম্যাচ বা বিদায়ী বক্তৃতার ধার ধারেননি তিনি।মুকেশের গানের ভক্ত তিনি, কেরিয়ারের ইনিংসটাও মাহি শেষ করলেন ওই মুকেশসাহেবের গান দিয়েই৷

এদিকে, ধোনির ফেয়ারওয়েল ম্যাচের জন্য এবার উদ্যোগী হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ধোনির অবসরের খবর পাওয়ার পরই তিনি বোর্ডকে অনুরোধ জানালেন রাঁচিতে ধোনির বিদায়ী ম্যাচ যেন আয়োজন করা হয়। এক টুইটে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লেখেন, “বোর্ডকে অনুরোধ করছি ধোনির বিদায়ী ম্যাচ আয়োজন করার জন্য। ঝাড়খন্ড এই ম্যাচ আয়োজন করতে চায়।”

ধোনি ঝাড়খণ্ডের ছেলে। পড়াশুনা থেকে বেড়ে ওঠা ধোনির নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড। জাতীয় দলে নির্বাচিত হওয়ার আগে রাজ্যের হয়ে দেশের ক্রিকেট অংশ নিয়েছেন তিনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে তাঁর। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ৩৫০টি ওডিআই, ৯০ টেস্ট এবং ৯৮ টি টোয়েনটি ম্যাচে ধোনি ১৭২৬৬ রান করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৮২৯টি আউটও করেছেন।

চলতি বছরের শুরুতেই ঝাড়খন্ড দলের হয়ে অনুশীলনে দেখা গিয়েছিল তাঁকে। আপাতত IPL-এ ধোনি কেমন পারফর্ম করেন সেদিকেই তাকিয়ে দুনিয়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...