Tuesday, March 31, 2026

করণ জোহরের জন্য কবিতা লিখলেন কঙ্গনা !

Date:

Share post:

স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । তাঁর সোজাসুজি মন্তব্যের জন্য তিনি থাকেন খবরের শিরোনামে । আবারও শিরোনামে । এবার কবিতা লিখে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি মুক্তি পাওয়া করণ জোহরের ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢাললেন । করণের দেশভক্তিকে কাঠগড়ায় তুলে কবিতা লিখলেন অভিনেত্রী। আর যা টুইটারে পোস্ট করল তাঁর অনুগামী ‘টিম কঙ্গনা রানাউত’।
করণকে বিদ্রুপ করে সেই কবিতায় কঙ্গনা লিখেছেন, ‘জাতীয়তাবাদীর দোকান চালাতে হবে কিন্তু দেশভক্তি দেখানো যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ছবি খুব চলে, আমিও তা বানাব, কিন্তু ছবির খলনায়কও হবে হিন্দুস্তান। এখন সেনায় তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু করণ জোহর তুই কবে বুঝবি যে সেনানী শুধুমাত্র সেনানীই হয়।’


গুঞ্জন সাক্সেনা ছবিটির তীব্র সমালোচনা করে টিম কঙ্গনা টুইট করেছে, ‘সব মিলিয়ে জিএস (গুঞ্জন সাক্সেনা) খুবই সাধারণ মাপের ছবি যা এক সৈন্য জীবনের নির্যাস ও তার বৃহত্তর ব্যপ্তিকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। প্রতিপক্ষদের মুখের কথা, আমরা এখানে এসেছি ভারত মা-কে রক্ষা করতে আর তুমি এসেছো সম-অধিকার পেতে, এটাই ছবির মূল কথা এবং শেষ পর্যন্ত গুঞ্জনই জয় হয়, ভারতের নয়। দুঃখজনক।’

টুইটে আরও বলা হয়েছে, ‘অনিচ্ছুক দেশভক্তি ছবির প্রতি দৃশ্যে, বেশ কয়েক বার গুঞ্জনকে বলতে শোনা গিয়েছে, আমি দেশকে ভালোবাসি না শুধু প্লেনে উড়ে বেড়াতে চাই।

কখনও বোঝানো হয়নি যে, তিনি দেশপ্রেমী বা উর্দির গুরুত্ব তিনি বুঝেছেন বলে মনে হয়নি ছবিটিতে। তিনি শুধু বলেছেন, বাবা আমি আমনার সম্মান নষ্ট করব না।’

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...