Friday, April 3, 2026

কোয়ারান্টাইনে না গিয়ে কেন আইন ভাঙছেন মোদি? প্রশ্ন তুললো শিবসেনা

Date:

Share post:

রামজন্মভূমি ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস করোনা আক্রান্ত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কোয়ারান্টাইনে যেতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিলো।

কিন্তু সে পথে হাঁটেননি প্রধানমন্ত্রী ৷ লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যথারীতি অংশ নিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এই ঘটনার পরই জোরালো সুরে প্রশ্ন তুলল বিজেপির এক সময়ের শরিক শিবসেনা।

শিবসেনা-র মুখপাত্র ‘সামনা’র সম্পাদকীয়তে দলের শীর্ষনেতা সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছেন, “গত ৫ আগস্ট অযোধ্যায় ৭৫ বছর বয়সের মোহন্তের সঙ্গে মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী। ওই মোহন্ত এখন করোনা আক্রান্ত হয়েছেন। ভূমিপুজো অনুষ্ঠানে নিত্যগোপাল দাসের হাত ধরা সত্ত্বেও মোদি কেন কোয়ারান্টাইনে যাবেন না”?
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট কোভিডে আক্রান্ত হয়েছেন রামজন্মভূমি ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। রাম মন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চেই ছিলেন মোহন্ত।

মোদি ছাড়াও সেদিন
ভূমিপুজোর অনুষ্ঠানে নিত্যগোপাল দাসের সঙ্গে বসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভগবৎ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। শুধু মঞ্চেই নয়, ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রীর সংস্পর্শে অনেকক্ষণই ছিলেন নিত্যগোপাল দাস। ওই দিনের অনুষ্ঠানে বেশ কিছু সময় জুড়েই মোহন্ত’র মুখে মাস্ক ছিল না বলেই সরাসরি সম্প্রচারে দেখা যায়। শিবসেনা আশঙ্কা প্রকাশ করে ‘সামনা’র ওই সম্পাদকীয়তে লেখা হয়েছে, “দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা থেকে সবে সুস্থ হয়ে উঠেছেন। এমন পরিস্থিতিতে মন্ত্রী এবং সাংসদ থেকে শুরু করে সংসদের যে কোনও কর্মীও যে কোনও সময় ভাইরাসে আক্রান্ত হতে পারেন”।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...