Friday, April 3, 2026

নতুন রূপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, চলতি মাসেই শুরু হতে পারে সম্প্রসারণের কাজ

Date:

Share post:

চার লেন থেকে ছয় লেন হচ্ছে ২ নম্বর জাতীয় সড়ক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে চার লেন থেকে ছয় লেনে করার সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান এই রাস্তাটির কাজ ভারতমালা প্রকল্পের আওতায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, চলতি মাসেই এই কাজ শুরু হয়ে যেতে পারে।
আসানসোল শিল্পাঞ্চলের সঙ্গে শহর কলকাতার প্রধান যোগাযোগ হয় এই রাস্তা দিয়েই। চার লেনের এই রাস্তা দিয়ে শিল্পাঞ্চলের পণ্যবাহী গাড়ির পাশাপাশি, ছোট গাড়ি, বাস যাতায়াত করে। জাতীয় সড়ক বা এন এইচ এ আইয়ের দাবি, দিন দিন এই রাস্তার ওপর চাপ বাড়ছে। তাই প্রয়োজন রাস্তা সম্প্রসারণের। গত বছরের শেষেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় এই রাস্তাকে চার লেনের বদলে ছয় লেনে বদলে ফেলা হবে। অবশেষে সেই কাজ শুরু হতে চলেছে ।

রাস্তার কাজে অভিজ্ঞ এমন সংস্থা দিয়েই এই কাজ করাতে চাইছে এন এইচ এ আই। সে কারণেই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। ১০ জুলাই ছিল টেন্ডার প্রক্রিয়ার শেষ দিন। যদিও সেই প্রক্রিয়া বাতিল করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কারণ তারা চাইছে এমন এক সংস্থা যারা রাস্তা সম্প্রসারণের পাশাপাশি, তার রক্ষণাবেক্ষণ এবং রাস্তার দু’ধারের ফেন্সিং কাজ করবে। ফলে বিশ্বের বাছাই করা সংস্থা চাইছে এন এইচ এ আই।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...