Saturday, April 4, 2026

“তোমার অনুভব চিরকাল মানুষের হৃদয়ে থেকে যাবে”! ধোনিকে নিয়ে আবেগঘন পোস্ট সাক্ষীর

Date:

Share post:

মাহির জীবনের এক কঠিন-মূল্যবান ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী তিনি। ভারতের প্রাক্তন অধিনায়কের শুধুমাত্র সহধর্মিনী নন, সাক্ষী বরাবর ক্রিকেটার ও মানুষ ধোনির বিরাট ভক্ত। তাঁর গুণগ্রাহী স্ত্রী হলেও সাক্ষী ধোনির ফ্যান গার্ল-এর মতোই আচরণ করে এসেছেন সবসময়। সাক্ষীর কাছে ধোনি হিরো, আইকন।

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে “গুড বাই” জানানোর লগ্নে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন সাক্ষী। জাতীয় দলের জার্সিতে ধোনি এখনও পর্যন্ত যা যা কৃতিত্ব অর্জন করেছেন তার জন্য সাক্ষী গর্বিত।

প্রখ্যাত আমেরিকান সাহিত্যক মায়া আঞ্জেলোর একটি উদ্ধৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাক্ষী। ”তুমি যা বলেছো মানুষ ভুলে যাবে। তুমি যা করেছো লোকে সেটাও ভুলে যাবে। কিন্তু তুমি কাউকে কেমন অনুভব করিয়েছো, সেটা চিরকাল হৃদয়ে থেকে যাবে।”

শুধু এই উদ্ধৃতিতেই থেমে থাকেননি সাক্ষী। মাহির জন্য তিনি নিজেও কলম ধরেছেন। ধোনির জন্য তিনি লিখেছেন, ”তুমি যা অর্জন করেছ তার জন্য তোমার গর্ব করা উচিত। ক্রিকেটে তুমি নিজের সেরাটা তুলে দিয়েছ। তার জন্য অনেক শুভেচ্ছা। মানুষ হিসাবে তোমার প্রতিটা কাজের জন্য আমি গর্বিত। আমি নিশ্চিত নিজের প্যাশনকে বিদায় জানানোর মুহূর্তে তুমি নিশ্চয়ই নীরবে-নিভৃতে চোখের জল মুছে চলেছো। তোমার আগামী জীবন খুশি-আনন্দে ভরে উঠুক, এই প্রার্থনা করি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...