Thursday, June 25, 2026

মৃত্যুর গুজব নিশিকান্ত কামাটের, পরিচালকের অবস্থা সঙ্কটজনক জানাল হাসপাতাল

Date:

Share post:

পরিচালক নিশিকান্ত কামাট গুরুতর অসুস্থ । হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে । এরইমধ্যে সোমবার সকালে আচমকাই ছড়িয়ে পড়ে পরিচালক নিশিকান্ত কামাটের মৃত্যুর গুজব। পরে হায়দরাবাদের হাসপাতালের তরফে জানানো হয়েছে এই খবর গুজব। পরিচালকের অবস্থা সঙ্কটজনক। তবে তিনি মারা যাননি।

পরিচালক মিলাপ জাভেরি প্রথম টুইট করে জানান যে মারা গিয়েছেন নিশিকান্ত কামাট। যদিও এই টুইট করার কিছুক্ষণের মধ্যেই ফের টুইট করেন মিলাপ। জানান হায়দরাবাদের যে বেসরকারি হাসপাতালে নিশিকান্তের চিকিৎসা চলছে সেখানকার একজনের সঙ্গে তাঁর কথা হয়েছে। নিশিকান্ত কামাট ভেন্টিলেশন আছেন এবং তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তবে তিনি মারা যাননি।

হাসপাতালের তরফেও জানানো হয়েছে নিশিকান্তের অবস্থা সঙ্কটজনক। টুইট করেছেন অভিনেতা রিতেশ দেশমুখ। তিনিও জানিয়েছেন যে নিশিকান্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।
দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছেন পরিচালক। হায়দরাবাদে চিকিৎসা চলছে তাঁর। বিগত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল।

উল্লেখ্য, জুলাই মাসের ৩১ তারিখ হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নিশিকান্ত। গত ১২ অগস্ট হাসপাতালের তরফে একটি বুলেটিনে বলা হয় জন্ডিস এবং তলপেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক। চিকিৎসকরা সেই সময় জানান পরিচালকের অবস্থা সঙ্কটজনক তবে স্থিতিশীল।

Related articles

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...