Saturday, June 27, 2026

তুরস্কের ফার্স্ট লেডির পাশে আমির, সোশ্যাল মিডিয়ায় অপগন্ডদের বিপ্লবী সাজার চেষ্টা

Date:

Share post:

লাল সিং চাড্ডা শুটিং করতে গত সপ্তাহে তুরস্ক উড়ে গিয়েছেন আমির খান। মহামারি আবহে সেখানেই শুটিং করবেন লাল সিং চাড্ডার টিম। সেখানে পৌঁছে অভিনেতা দেখা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে। এতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে নেটপাড়ায়।

কেন সমালোচনা? ভারত-তুরস্কের দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্ক খুব একটা মজবুত নয়। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের পাশে তুরস্ক দাঁড়িয়েছে। আর তাই আমির খানের সঙ্গে ফার্স্ট লেডির সাক্ষাৎ মেনে নিতে পারছেন না অনেকে। যদিও এই যুক্তি ভিত্তিহীন বলে মনে করছে একাংশ। নেহাত সৌজন্য সাক্ষাৎকে কেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আমির খানের পাশে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন, এই বিরোধিতা আসলে অপগন্ডদের বিপ্লবী সাজার চেষ্টা।

তুরস্কের ফার্স্ট লেডি তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমির খানের সঙ্গে তাঁর সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “ইস্তানবুলে বসে বিশ্বের অন্যতম পরিচিত অভিনেতা,পরিচালক আমির খানের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। জেনে খুশি হয়েছি, আমির খান তাঁর ছবি লাল সিং চাড্ডা শুটিং তুরস্কের বিভিন্ন জায়গায় করবেন।”

প্রসঙ্গত, জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক লাল সিং চাড্ডা। এই ছবি পরিচালক অদ্বৈত চন্দন। আমির খানের বিপরীতে অভিনয় করছেন করিনা কাপুর। সব ঠিক থাকলে ২০২১-এর ক্রিসমাসে মুক্তি পাবে লাল সিং চাড্ডা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...