Monday, April 6, 2026

প্রয়াত হলেন এগরার তৃণমূল  বিধায়ক সমরেশ দাস

Date:

Share post:

সংক্রমণে প্রাণ হারালেন দ্বিতীয় তৃণমূল বিধায়ক৷ এর আগে, গত ২৪ জুন, ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ একই কারণে অকালে প্রয়াত হন৷

করোনা সংক্রমণের জেরে প্রয়াত হলেন এগরার বিধায়ক সমরেশ দাস। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ মৃত্যু হয় তাঁর। বর্ষীয়ান এই রাজনীতিকের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
বেশ কয়েকদিন আগে বিধায়কের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বয়সজনিত কারণে এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাঁকে প্রথমে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়কের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। চিকিৎসকদের আশঙ্কা সত্যি করে সোমবার ভোরে প্রয়াত হলেন এগরার বিধায়ক। সমরেশবাবু এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর পরিচিতি ছিল ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...