Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত এগরার তৃণমুল বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে খুব সঙ্কটজনক কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পূর্ব মেদিনীপুরের এগরার বিধায়ক সমরেশ দাস। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

আজ, সোমবার সকালে প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুরের এগরা কেন্দ্রের বিধায়ক সমরেশ দাস। বয়স হয়েছিল ৭৬ বছর। কলকাতার বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “বিধায়ক সমরেশ দাসের মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সমরেশ দাসের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...