Friday, June 26, 2026

এইমসে ভর্তি অমিত শাহ, কাজ করবেন হাসপাতাল থেকে

Date:

Share post:

ফের হাসপাতালে ভর্তি করতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার গভীর রাতে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল অমিত শাহের উপর সর্বক্ষণ নজর রাখছেন। প্রসঙ্গত, গত শুক্রবারই করোনামুক্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ।

উল্লেখ্য, গত ২ অগাস্ট ট্যুইট করে নিজেই তাঁর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিত শাহ। তিনি লিখেছিলেন, “করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।” এরপর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...