Wednesday, June 24, 2026

শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ৫৫ হাজার ০৭৯, মৃত্যু ৮৭৬

Date:

Share post:

গত কয়েক দিনের তুলনায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘন্টায় কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৫৫ হাজার ০৭৯ জনের শরীরে মিলল করোনাভাইরাসের হদিশ। যা গত কয়েক দিনের তুলনায় সামান্য কম। পাশাপাশি এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৮৭৬ জন করোনা রোগীর। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭ লক্ষ ০২ হাজার ৭৪৩ জন। এ পর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৯৭ জন রোগীর। আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৬ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তি, ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৯ লক্ষ ৭৭ হাজার ৭৮০ জন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...