Thursday, June 25, 2026

আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেনেও চিনের লগ্নি!

Date:

Share post:

ছাড়ালে না ছাড়ে, কী করিব তারে… আইপিএলে ভিভোর ৪৪০ কোটি টাকার স্পনসরশিপ বাতিল হয়েছিল, তাতে চিনা লগ্নি ছিল বলে। কিন্তু মঙ্গলবার দুপুরে অন লাইন গেম সংস্থা ড্রিম ইলেভেন এবারের আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল চিনা কীর্তি। জানা গিয়েছে, এই ড্রিম ইলেভেনেও রয়েছে চিনা বিনিয়োগ। ভারতীয় মুদ্রায় এই বিনিয়োগের অঙ্কটা প্রায় ১১৩৩ কোটি টাকা। সংস্থার মোট শেয়ারের ১৪% পকেটে রয়েছে চিনা সংস্থা টেন সেন্টারের।

প্রশ্ন হচ্ছে, এই দাবি যদি সঠিক হয়, তাহলে কী সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং বডি, কিংবা কেন্দ্রীয় সরকারেরই বা অবস্থান কী হবে? এখন শেষ মুহূর্তে যোগ-বিয়োগ কি আদৌ সম্ভব? এ ব্যাপারে খোলসা করতে পারে একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। বিতর্ক তৈরি হলে ফের তাঁকে মাঠে নামতে হবে।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...