Saturday, April 4, 2026

সরকারি চাকরি শুধুমাত্র স্থানীয়রাই পাবেন, বেনজির ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেনজির ঘোষণা !

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার এক
যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করে জানিয়েছেন, এখন থেকে ওই রাজ্যে সরকারি চাকরি শুধুমাত্র স্থানীয়দের জন্যই সংরক্ষিত করা হবে৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, যাঁরা মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা এবং নাগরিক, সেই সব যুবক-যুবতীরাই রাজ্য সরকারের চাকরি পাবেন৷ এর অর্থ, অন্য রাজ্যের বাসিন্দা মধ্যপ্রদেশে সরকারি চাকরির জন্য আবেদনই করতে পারবেন না৷

মঙ্গলবার একটি ভিডিও বার্তায় এই ঘোষণা করেন শিবরাজ৷ মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, এ বিষয়ে সরকারি বিধি শীঘ্রই হয়ে যাবে৷

এ দিন শিবরাজ সিং চৌহান ভিডিও বার্তায় বলেছেন, “মধ্যপ্রদেশ সরকার আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ তা হল, সরকারি চাকরি শুধুমাত্র স্থানীয় যুবক-যুবতীরাই পাবেন৷ এর জন্য যাবতীয় আইনি প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে৷”

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মধ্যপ্রদেশে
সামনেই ২৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপনির্বাচনের মুখে শিবরাজ সিং এই ঘোষণা করে বিরোধীদের চাপে ফেলে দিলেন৷
প্রসঙ্গত, ২০১৮ সালে কংগ্রেসের কমল নাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা করেছিলেন, মধ্যপ্রদেশে বেসরকারি ক্ষেত্রে ৭০ শতাংশ চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষিত হবে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...