Saturday, April 4, 2026

BREAKING: উঠে আসছে ফান্ডিং তত্ত্ব, বিশ্বভারতী ভাঙচুর কাণ্ডের তদন্তে ইডি

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা সৃষ্টি ও ভাঙচুর-লুটপাটের ঘটনার তদন্তে এবার ইডি। ঘটনার দিন যারা ক্যাম্পাসে প্রবেশ করে বাউন্ডারি, পাঁচিল, মূলদ্বার ক্ষতিগ্রস্ত করেছিল, তাদের এই ধ্বংসত্মক কাজের জন্য ফান্ডিং অর্থাৎ টাকা দিয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। জানা গিয়েছে, ইডি ইতিমধ্যেই বীরভূমের পুলিশ সুপারের কাছে এই মামলার এফআইআর কপি-সহ অন্য নথি চেয়ে চিঠি দিয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখে তারপর মামলা করা হবে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে ঘটনার তদন্ত চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ সিবিআই তদন্তের দাবি করবে বলেও শোনা যাচ্ছে।

ভাঙচুরের ঘটনায় দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়াও বিশ্বভারতীর তৃণমূল নেতা গগন সরকার-সহ ৯ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৮ জনকে গ্রেফতার করে। যদিও ঘটনার জট কাটাতে বীরভূম জেলা শাসকের ডাকে সব পক্ষকে নিয়ে আজ, বুধবার একটি বৈঠক হওয়ার কথা আছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...