Saturday, April 4, 2026

হাইকোর্টের নির্দেশ: লালগড়কাণ্ডের তদন্তে এনআইএ-ই, শালবনীতে গিয়ে জিজ্ঞাসাবাদ ছত্রধরদের

Date:

Share post:

ছত্রধর মাহাত তৃণমূলের রাজ্য কমিটিতে আসার পরেই লালগড় কাণ্ডের তদন্তে সক্রিয় তদন্তকারী সংস্থা। লালগড় কাণ্ডের তদন্ত করবে এনআইএ-ই। মঙ্গলবার, জানাল কলকাতা হাইকোর্ট। তবে করোনা পরিস্থিতির কারণে কলকাতায় আসতে হবে না ছত্রধর মাহাত- সহ ২২ জন অভিযুক্তকে। শালবনীতে গিয়েই তদন্ত করবেন তদন্তকারী অফিসারেরা।

এগারো বছর আগে ২০০৯-এ লালগড়ের সিপিএম নেতা খুনের মামলায় নিম্ন আদালতে ছত্রধর সহ ৩০ জনের নামে চার্জশিট জমা পড়ে। বাঁশতলা স্টেশনের কাছে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস আটকে চালক ও সহকারী চালককে অপহরণের মামলায় ছত্রধরের মুক্তির দাবিতেই জন সাধারণের কমিটি এবং মাওবাদীরা ওই কাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ। সেই মামলাতেও নিম্ন আদালতে চার্জশিট জমা পড়ে।
দুটি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে ইউএপিএ ধারায় গত এপ্রিল মাসের শেষে লকডাউন পর্বের মধ্যেই এই মামলাটির পুনরায় তদন্তভার এনআইএ কাঁধে নিয়েছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ছত্রধর মাহাত। তাঁর আইনজীবী আদালতে জানান, বর্তমানে সমস্ত গণপরিবহন বন্ধ। সে কারণেই কলকাতায় গিয়ে এই তদন্তে সহযোগিতা করা ছত্রধরের পক্ষে সম্ভব নয়। তবে যদি তদন্তকারী অফিসারেরা শালবনি গিয়ে সাক্ষ্য নিতে চাইলে, তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।
এর প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান আদালত নির্দেশ দিলেই শালবনিতে গিয়েই তদন্ত করবে এনআইএ।
তবে, এনআইএ-এর হাতে তদন্তভার রেখে এই পরিস্থিতিতেও ছাত্রদলকে ডেকে পাঠানো, তাঁর উপর চাপ সৃষ্টি করা বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, সম্প্রতি তিনি তৃণমূলের রাজ্য কমিটিতে নাম আসতেই এই তদন্তে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...