Saturday, April 4, 2026

কড়া রাজ্য, চিকিৎসক-হেনস্থা রুখতে তৈরি গ্রিভান্স সেল

Date:

Share post:

চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের হেনস্থার কথা একাধিকবার উঠে এসেছে খবরের শিরোনামে। এবার চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনা কড়া হাতেই রুখতে তৈরি রাজ‍্য। হাসপাতাল, নার্সিংহোম অথবা ডাক্তারের চেম্বারে কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি হলে ছবি-সহ সেই তথ্য সরাসরি রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি পোর্টাল গঠন করা হয়। যার পোশাকি নাম “ডক্টরস গ্রিভান্স পোর্টাল”। এই পোর্টালের সমস্ত অভিযোগ সরাসরি তদারকি করবে স্বরাষ্ট্র দফতর।

মূলত আইন-শৃঙ্খলা জনিত সমস্যা হলেই এই পোর্টালের মাধ্যমে তথ্য দিয়ে রাজ্য সরকারের গোচরে আনা যাবে। ঠিক কীভাবে অভিযোগ জানানো যাবে? তার জন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি। হাসপাতালের নাম, ঠিকানা, কোন জেলায় হাসপাতাল অবস্থিত, কী কী ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হয়েছে তার বিস্তারিত তথ্য ছবি-সহ পোর্টালে আপলোড করলেই জানতে পারবে স্বরাষ্ট্র দফতর। যে চিকিৎসক এই ছবি, তথ্য আপলোড করবেন তিনি তাঁর নাম, ফোন নম্বর, ই-মেইল আইডি দিতে পারবেন। পাশাপাশি তিনি কোন হাসপাতাল বা নার্সিংহোম এর সঙ্গে জড়িত সেই তথ্য এই তালিকার মধ্যে দিতে পারবেন।

রাজ্য স্বাস্থ্য কর্মীদের ওপর রোগের পরিবারের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। তবে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত জানার পর খানিকটা হলেও স্বস্তিতে চিকিৎসকরা।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...